parbattanews

খাগড়াছড়িতে সংবাদপত্রবাহী গাড়ীসহ ১২টি গাড়ী ভাঙচুরের মধ্যদিয়ে পিসিপি‘র অবরোধ পালিত: আটক-২

roadblocked program photokhagrachari

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালে সংবাদপত্রবাহী মাইক্রোবাসসহ ১২টি গাড়ী ভাঙচুর করা হয়। সকালের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সংবাদপত্রবাহী ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেট কার, ও জেলা শহরে ৩টি ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ঢাকা থেকে ছেড়ে আসা ৭টি নৈশ্য কোচ পরিবহন বিভিন্ন এলাকায় ভাঙচুর করে অবরোধকারীরা।

জেলা শহর থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। পৌর শহরের মধ্যে টমটম, রিক্সা, মোটর সাইকেল স্বাভাবিকভাবে চলাচল করেছিল। শহরের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।

পিকেটাররা সকাল সাড়ে ৬টায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এলাকায় পুলিশের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পিকেটারদের ধাওয়া করলে পিকেটাররা পালিয়ে যায়।

সংবাদপত্রবাহী গাড়ী নং চট্টমেট্রো-ছ-১১-১৮১৫ চালক ওয়াহিদ ক্ষোভের সাথে এ প্রতিবেদককে জানান, অবরোধে সংবাদপত্রের গাড়ী আওতামুক্ত থাকবে প্রচার করলেও আমরা পিকেটারদের হাত থেকে রক্ষা পাইনি
গুইমারা থানার ওসি জানান তার এলাকায় ১টি প্রাইভেট কার ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ্যকোচ যাত্রীবহী পরিবহনে পিকেটাররা বিভিন্ন স্থান থেকে ইট পাটকেল নিক্ষোপ করে। পরে নৈশ্যকোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি এসে পৌছে বলে তিনি জানান। পুলিশ অবরোধ চলাকালে ২জন পিকেটারকে আটক করেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২০ মে দীঘিনালা উপজেলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রশাসনের বাধাদান করার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়।

Exit mobile version