parbattanews

খাগড়াছড়িতে সাড়ম্বরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

img_20161111_130312-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪ বছর পূর্তি সাড়ম্বরে পালন করেছে জেলা যুবলীগ। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে এই অনুষ্ঠান পালন করে।

মূল অনুষ্ঠানে বলা হয়, মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

আওয়ামী যুবলীগের ৪৪ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা যুবলীগ আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন বক্তারা।

বক্তারা আরো বলেন, যুবলীগ ৪৪ বছর ধরে জাতীয় রাজনীতির ক্লান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা।

এর আগে কদমতলি জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র্যালীটি শহরের শাপলা চত্বর ঘুরে টাউনহল প্রাঙ্গণ এসে বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নূরনবী চৌধুরী, পাজেপ সদস্য মংসাপ্রই চৌধুরী অপু, জেলা সন্ত্রাস নৈরাজ্য নির্মূল কমিটির আহ্বায়ক শানেআলম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

অপরদিকে পৃথক এক কর্মসূচীতে যুবলীগের ৪৪ বছর পূর্তি উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহিদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইসউদ্দিন, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল আলম সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

Exit mobile version