parbattanews

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে যাত্রীবাহী বাস ভাংচুর, আহত আনসার ভিডিপি সদস্য

মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় একটি যাত্রীবাহি বাসে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ইটপাটকেল ছুঁড়ে গাড়ী ভাংচুর করে। এ ঘটনায় ঘটনাস্থলে আনসার ভিডিপি সদস্য মাটিরাঙ্গা মাতব্বর পাড়ার মোঃ হাবীব উল্লাহ’র ছেলে মোঃ কাউছার (৪৮) আহত হয়। মাটিরাঙ্গা থানার ডিউটিরত এসআই মোঃ ইসমাইল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসা যাত্রীবাহি বাসটি বুধবার রাত পৌণে ১১টায় মাটিরাঙ্গা বাইল্যাছড়ি কবুতরছড়া এলাকায় ১ম ব্রীজটি পার হওয়ার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একাধিক ইটপাটকেল ছুঁড়ে গাড়ীটি ভাংচুর করে পালিয়ে যায়। এসময় চালক গাড়ীটি দ্রুত মাটিরাঙ্গা বাজারে নিয়ে আসে। আহত কাউছার আলম মাটিরাঙ্গা বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে ফিরে যায়।
Exit mobile version