parbattanews

খাগড়াছড়ির ৩৬ ইউনিয়নে ২৩ এপ্রিল ভোট গ্রহণ

30.01.2016_Matiranga Union Election NEWS Pic

সিনিয়র রিপোর্টার:

সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। মোট ছয় ধাপে ৪ হাজার ২‘শ ৭৯ ইউনিয়ন পরিষদে এই নির্বাচন সম্পন্ন করবে কমিশন। নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপে ৭‘শ ৫২ এবং দ্বিতীয় ধাপে ৬‘শ ৮৪টি ইউনিয়ন পরিষদের তফসীল আগেই ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ এপ্রির ভোট গ্রহনের দিন রেখে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ২৯ ও ৩০ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ৬ এপ্রিল। মঙ্গলবার ইসি এ তফসিল ঘোষণা করে।

তৃতীয় ধাপে ঘোষিত তফসীল অনুযায়ী দেশের ৬‘শ ৮৪টি ইউনিয়ন পরিষদের সাথে পার্বত্য খাগড়াছড়ির আট উপজেলার ৩৬ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পাইপ লাইনে যুক্ত হতে যাচ্ছে পার্বত্য খাগড়াছড়ি।

ঘোষিত তফসীল মতে খাগড়াছড়ির রামগড়ে ৩টি, মানিকছড়িতে ৪টি, লক্ষীছড়িতে ৩টি, মহালছড়িতে ৫টি, মাটিরাঙ্গায় ৮টি, খাগড়াছড়িতে ৫টি, পানছড়িতে ৫টি ও দীঘিনালাতে ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদোত্তীর্ণ না হওয়ার কারণে দীঘিনালা উপজেলার দু‘টি ইউনিয়নে নির্বাচন হচ্ছেনা।

এছাড়াও পরবর্তী তিন ধাপে ৭ মে ৭‘শ ২৮টি, ২৮ মে ৭‘শ ১৪টি এবং ৪ জুন ৬‘শ ৬০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে।

Exit mobile version