parbattanews

খাগড়াছড়ি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি জীতেন, সম্পাদক দাউদ

Press Club Member Pic

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সময় টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সাংবাদিক জীতেন বড়ুয়া। বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এটিন বাংলা ও কালের কণ্ঠের প্রতিনিধি সাংবাদিক আবু দাউদ। নির্বাচনের মাধ্যমে খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে জেলার সাংবাদিকবৃন্দ, সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান।

খাগড়াছড়ি প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাশ চাকমা। জেলা প্রসাশকের পক্ষে ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আবু ইউছুফ চৌধুরী।

পূর্ব নিধারিত সময় শনিবার সকাল ১০টায় ভোট প্রদান শুরু হয় এবং দুপুর আড়াইটায় ভোট গ্রহণ শেষ হয়। ৯টি পদের মধ্যে ৭টি পদে কোন প্রতিদ্বন্ধিতা না থাকায় সভাপতি ও সহ-সভাপতি পদে ভোট গ্রহণ করা হয়। ১৭টি ভোটের মধ্যে সর্বোচ্চ ১১টি ভোট পেয়ে সাংবাদিক জীতেন বড়ুয়া সভাপতি পদে ও সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক পূর্বকোন প্রতিনিধি সাংবাদিক জহুরুল আলম সহ-সভাপতি পদে নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী এসএটিভি প্রতিনিধি ০৬ ভোট ও সহ-সভাপতি পদে দৈনিক পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক আজিম-উল-হক ০৪ ভোট পান।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে যুগ্ম সম্পাদক সাংবাদিক আবু তাহের মুহাম্মদ (এনটিভি ও আমার দেশ), অর্থ সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দীন (ইনডিপেন্টডেন্ট টেলিভিশন), তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিক এইচ এম প্রফুল্ল (বাংলাভিশন টিভি,দৈনিক সাঙ্গু ও শীর্ষ নিউজ ডটকম), ক্রীড়া ও সাংস্কৃতিক পদে সাংবাদিক চিংমেপ্রু মারমা (একুশে টিভি), নির্বাহী সদস্য পদে দৈনিক অরণ্যবার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা (বিটিভি) এবং সাংবাদিক দীলিপ চৌধুরী (চ্যানেল আই ও দৈনিক যুগান্তর)।

উল্লেখ্য, পার্বত্যনিউজ ডটকম খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো: আবুল কাসেম খাগড়াছড়ি প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি, সহ-সভাপতিসহ নবগঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছাসহ আন্তরিক অভিনন্দন জানান।

Exit mobile version