নিজস্ব প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার কেয়াংঘাটে বুধবার সকাল ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সে কেয়াংঘাট গুচ্ছগ্রামের কোরবান আলীর ছেলে। তিনি পেশায় একজন মাঝি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কেয়াংঘাট এলাকায় গাছের খুঁটি দিয়ে সরবরাহ করা বিদ্যুৎ তারে পানি লাগলে মাঝি সাইফুল ইসলাম বুধবার সকাল ৮টার দিকে নৌকা নিয়ে ওই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উত্তেজিত জনতা সাইফুলের লাশ ক্যাম্পের সামনে রেখে মিছিল করেন। এসময় ক্যাম্প কমান্ডার সাইফুলের স্ত্রী কল্পনা বেগমকে লাশ দাফনের জন্য পাঁচ হাজার টাকা দেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ বিষয়ে জানান, সাইফুল কারোর নির্দেশ ছাড়াই নিজ উদ্যোগে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবার ও জনপ্রতিনিধিদের মুচলেকার পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত করা হয়নি বলে তিনি জানান।
