parbattanews

খাগড়াছড়ি সদর ও উপজেলাগুলোতে ঢিলে-ঢালা অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

কথিত সুপার জ্যোতি মুক্তি সংগ্রাম কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ জেলায় তেমন কোন প্রভার পড়েনি। সকালে ঢাকা থেকে ছেড়ে নৈশকোচগুলো নির্বিঘ্নে খাগড়াছড়ি পৌঁছার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রহড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। অবরোধ চলাকালে বিপুল সংখ্যক যান সাজেকের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। তবে কয়েকটি উপজেলায় অবরোধ সমর্থকরা যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা চালালেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎরতায় ভেস্তে যায়। ফলে কয়েকটি উপজেলায় আংশিক সড়ক অবরোধ পালিত হলেও অধিকাংশ উপজেলায় জীবন যাত্রা ছিল স্বাভাবিক।

আমাদের উপজেলা প্রতিবেদকদের পাঠানো রিপোর্ট:

মাটিরাঙা: লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবীতে খাগড়াছড়িতে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ মাটিরাঙ্গায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। আতঙ্কের মধ্য দিয়ে অবরোধের শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়। দুরপাল্লার যান চলাচল না করলেও আভ্যন্তরীণ সড়কগুলোতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চলাচল করেছে স্বাভাবিক নিয়মেই।

অবরোধকে ঘিরে কোথাও কোন ধরনের নাশকতা ঘটেনি বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো।

মানিকছড়ি: সকাল ৮টার দিকে অবরোধকারীরা মানিকছড়ি সরকারী কলেজের সামনে পেট্রোল ঢেলে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতার মুখে অবরোধকারী উধাও হয়ে যায়। ফলে বেলা বাড়ার সাথে সাথে পুরো উপজেলায় জীবন যাত্রা স্বাভাবিক হয়ে আছে।

দীঘিনালা: দীঘিনালা উপজেলায় অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো নিরাপত্তা বাহিনীর প্রহড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। আর আভ্যন্তীরন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বলেও জানিয়েছেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

পানছড়ি: অবরোধে পানছড়ি উপজেলায় তেমন কোন প্রভাব পড়েনি। দুরপাল্লা সড়কে যানবাহন চলাচল না করলেও আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন,পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার।

মহালছড়ি: মহালছড়ি অবরোধ পালিত হয়েছে ঢিলে-ঢালাভাবে। আভ্যন্তরীন সব সড়কেই প্রতিদিনের ন্যায় সিএনজি ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করেছে। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবীর জানান, অবরোধে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রামগড়: সকাল ৮টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় অবরোধকারীরা যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতায় সফল হয় নি। রামগড় থেকে ফেনী ও হেয়াকো উদ্দেশ্যে যথাসময়ে যাত্রীবাহি বাসসহ সব ধরনের যানবাহন ছেড়ে গেছে।

Exit mobile version