parbattanews

খাগড়াছড়ি সদর হাসপাতালে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা অনুষ্ঠিত

kag

খাগড়াছড়ি প্রতিনিধি:
সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র সহযোগি সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) সদস্যদের উদ্যোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে “ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক” স্থাপনের মাধ্যমে আগত সেবা গ্রহীতাদের তথ্য সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালে আগত রোগী, রোগীর আত্মীয়-স্বজন, দর্শনার্থী ও সেবা গ্রহীতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে হাসপাতালের বিদ্যমান সেবা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ের উপর ভাঁজপত্র বিতরণ করা হয়।

পাশাপাশি সনাক খাগড়াছড়ির স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক জনাব প্রফেসর বেধি সত্ত্ব দেওয়ান এর নেতৃত্বে ইয়েস সদস্যরা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে অবস্থানরত রোগীদের হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখা, হাসপাতালের অভিযোগ কৌশল, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে উদ্বুদ্ধ করে।

সনাক মনে করে অসচেতনতা ও প্রয়োজনীয় তথ্যের অভাবে মানুষ দুর্নীতির শিকার হয়। প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্য ও সাধারণ তথ্য জনগণের মধ্যে পৌঁছানো সম্ভব হলে সাধারণ মানুষ অনেক বেশী উপকৃত হবে।

উল্লেখ্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় খাগড়াছড়িতে ২০১০ সাল থেকে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

Exit mobile version