আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে দশ দল মনোনীত জামায়াতে ইসলামের প্রার্থী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, খাগড়াছড়ির নির্বাচনী মাঠে এখনো লেভেল প্লেইং নিশ্চিত হয়নি। বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ দাড়িপাল্লার নেতা কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছেন। লেভেল প্লেইং নিশ্চিত করতে রিটানিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্টদের আইন-শৃঙ্খলার প্রতি মনোযোগ দিতে অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাটিরাঙ্গা পৌর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়িতে দাাড়িপাল্লার ভূমিধস বিজয় হবে উল্লেখ করে এয়াকুব আলী চৌধুরী বলেন, আগামী নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে এদেশের মানুষ দাড়িপাল্লার পক্ষে অবস্থান নিয়েছে। জেলার বিভিন্ন এলকায় নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
এদিকে জোটের এনসিপির জেলা আহ্বায়ক নুর আলম বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন। তবে প্রতিপক্ষ দল তাদের নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন ভাবে কটাক্ষ করার চেষ্টা করছে। এনসিপিসহ শরিক দলগুলো সর্বোচ্চ সংযমের সাথে অনাঙ্খিত ঘটনা এড়িয়ে চলছে বলে জানান তিনি।
পরে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ শরিক দলের নতা কর্মীরদের নিয়ে মাটিরাঙ্গা বাজারসহ পৌর সভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
