parbattanews

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বিবৃতি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হামলা চালিয়ে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে রোববার (১ মার্চ) আরেকটি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছিল। সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু নিয়ে বাংলাদেশ কোন বক্তব্য দেয় নি।

রোববারের ওই বিবৃতিতে বলা হয়েছিল, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

অন্যদিকে, ইরানে যে হামলা হয়েছে তা নিয়ে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে নানা সমালোচনার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে আরেকটি বিবৃতিতে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন।

এতে বলা হয়, বাংলাদেশ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বাংলাদেশ মনে করে, সংঘাত কখনও সমাধান এনে দেয় না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধের সমাধান সম্ভব।

Exit mobile version