খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে তারেক রহমান স্বীকৃতি জানিয়েছেন : মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সকলকে জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্ড এবং চীন থেকে দুটি টিম এসেছিলেন। তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে স্বীকৃতি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত ব্রিফিংয়ে জানান যে,‘আপনারা জানেন যে, কাতার আমির তার নিজের উদ্যোগে এবং মহানুভতায় একটা অত্যন্ত উন্নত মানের এয়ার এম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতে এখানে এসে পৌঁছাবে। সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্য চলে যাবে।’
তিনি আরো জানান, ‘এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থায় রয়েছে। পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করছি- আল্লাহ যেন তাঁকে সুস্থভাবে নিরাপদে লন্ডনে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার সাথে একটি চিকিৎসক দল যুক্তরাজ্যে যাচ্ছেন। তাঁর চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল গতকাল বুধবার বিকেলে ঢাকায় এসেছেন। তাঁর চিকিৎসায় সহায়তা করতে গতকালই যোগ দেন চীন থেকে আসা ৪ সদস্যের আরেকটি চিকিৎসক দল। গতকাল রাত ৯টার পর তাঁরা ঢাকায় অবতরণ করেন। সেখান থেকে তাঁরা সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন।

















