ভারতীয় সংবাদমাধ্যমের খবর

খালেদা জিয়ার অসুস্থতায় শেখ হাসিনার উদ্বেগ প্রকাশ

fec-image

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র জনতার অভ্যুথানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি বর্তমানে ভারতে নির্বাসনে আছেন।

ভারতের সংবাদ মাধ্যম আইএএনএস-কে দেওয়া একটি ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, ‘‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইএএনএস-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে শেখ হাসিনাকে খালেদা জিয়ার গুরুতর চিকিৎসার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, একথা জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বেগম খালেদা জিয়া, ভারত, শেখ হাসিনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন