খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাটিরাঙ্গায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন

fec-image

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

এরই ধারাবাহিকতায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  বিকাল ৩:৩০ টায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে দলীয় অফিসে কালো পতাকা উত্তোলন করা হয়।

খতমে কোরআন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ রিফাত হোসেন।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, যুবদল আহ্বায়ক গিয়াস উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ৩০ ডিসেম্বর ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দোয়া মাহফিল, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন