খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের উপস্থিতি


জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় স্মরণকালের রেকর্ডসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) ৩টা ৫ মিনিটে জানাজা শেষ হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা।
এছাড়াও ভারত পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজায় অংশগ্রহণ করেন।
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, জানাজা, বিএনপি
Facebook Comment

















