খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে দোয়া মাহফিল


বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে কাউখালী উপজেলা বিএনপি। শনিবার সকাল ১০টায় মিনি মার্কেট সরকারী প্রাথমিক মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে দলটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাভোকেট দীপেন দেওয়ান।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মোঃ শাকিল।
এর আগে সকাল ৯টা থেকে বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষকরা খতমে কোরআনে অংশগ্রহণ ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারা মিয়া। এছাড়াও বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















