খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কাপ্তাইয়ে দোয়া মাহফিল

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০নভেম্বর) বাদ এশা পশ্চিম পাড়া ঢাকা জামে মসজিদে এই দোয়া মাহফিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক দিলদার হোসেন, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল,কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হারুন, কাপ্তাই উপজেলা জাসাস সভাপতি নুর মোহাম্মদ বাবু,সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মো. নয়ন, সাংগঠনিক বেলায়েত হোসেন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, উপজেলা কৃষকদল সম্পাদক মাসুদ, তাঁতিদল সহ-সভাপতি মহিউদ্দিন, আরমান আইয়ুব,সহ-সাংগঠনিক, সালাউদ্দিন রুবেল,সদস্য সচিব কাপ্তাই ইউনিয়ন যুবদল, খোকন, আহবায়ক, ইউনিয়ন সেচ্ছাসেবকদল।

এছাড়া মো. জাহাঙ্গীর, মো. ইমাম উদ্দিন,সদস্য ইউনিয়ন বিএনপি, মো. নাসির উদ্দীন সবুজ,সাবেক প্রচার সম্পাদক ইউনিয়ন ছাত্রদল, মো. রাসেল, সহ-সভাপতি ইউনিয়ন ছাত্রদল ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও মুনাজাত করেন পশ্চিম পাড়া ঢাকা জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম রাশেদুল ইসলাম আল কাদেরী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন