খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কয়েকদিন থাকবেন নিবিড় পর্যবেক্ষণে

fec-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের সুপারিশে তাকে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনই বাসায় ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে তাঁকে।

এদিকে, লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোজঁখবর রাখছেন। ঢাকায় তার ছোট ছেলে অরফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও তার সঙ্গে রয়েছেন।

গত ১৫ অক্টোবরও খালেদা জিয়া একদিনের জন্য এই হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন।

এদিকে, বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন