খালেদা জিয়া সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন : সালাহউদ্দিন আহমদ

fec-image

খালেদা জিয়া সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে জীবিত নেই; কিন্তু তার মৃত্যুর পর সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে তিনি স্থান পেয়েছেন। তিনি বলেন, , দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে তিনি তার সন্তান হারিয়েছেন। তিনি তার রাজনৈতিক জীবনে পুরোটা সময় মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন। আদায় করেছেন এ দেশের মানুষের ভোটের অধিকার। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে সুদৃঢ় হয়েছে। বিনিময়ে তিনি পেয়েছেন এ দেশের মানুষের ভালোবাসা এবং আস্থা।

সোমবার (৫ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,  দেশের নির্যাতিত, নিপীড়িত সব ধরনের মানুষের দোয়া পেয়েছেন। সারা বিশ্বে এ পর্যন্ত সর্ববৃহৎ জানাজা তার কপালে নসিব হয়েছে। সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

তিনি বলেন, আমরা আজীবন খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। যতদিন এ দেশ থাকবে ততদিন এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ত্যাগকে স্বীকার করবে এবং মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়। সব সময়ের জন্য। এই শোককে শক্তিতে পরিণত করেই বাংলাদেশকে, এই জাতিকে বিনির্মাণে সুদৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।

মাদ্রাসার প্রধান পরিচালক আবুল কাসেমের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ ও স্থানীয় ও অনেক নেতাকর্মী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, বিএনপি, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন