গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্বকরণে রাঙামাটিতে ইমাম সম্মেলন

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্বকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারী) রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন রাঙামাটির জেলার উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্ব এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, রাঙামাটি প্রেস কøাবের সভাপতি আনোয়ার আল হক।

ইসলামী ফাউন্ডেশন রাঙামাটির জেলার ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন, লংগদু উপজেলার বায়তুশ শরফ কমপ্লেক্স’র সুপার হাফেজ ফেরকান আহমেদ, রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শরীয়ত উল্লাহ, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলওয়াত করেন, রাঙামাটি ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মেহেদি হাসান। হাম-নাত পরিবেশন করেন, কাউখালী উপজেলার পূর্ব নাইল্যাছড়ি জামে মসজিদের ইমাম মো. শহিদুল ইাসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন, ইসলামী ফাউন্ডেশন রাঙামাটির জেলার ফিল্ড সুপারভাইজার আবু বকর।

সম্মেলনে আগত অতিথিরা গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্বকরণের উপর আলোকপাত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন