গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে দেশ আগের দুর্যোগে ফিরে যাবে : উপদেষ্টা আদিলুর

fec-image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী নির্বাচনে যদি গণভোটে হ্যাঁ পক্ষে আসে তাহলে যে সুযোগ-সুবিধা ও অধিকারের কথা বলা হয়েছে সেগুলো সব ভোগ করা যাবে। আর যদি না যুক্ত হয় তাহলে আবার সেই বাংলাদেশ আগের দুর্যোগের দিনে ফিরে যেতে হবে। নির্যাতন-নিপীড়ন চলবে, খুন-গুম, হত্যা বিচারবহির্ভূত হবে। আদালতে বিচার বলতে কোনো কিছুই থাকবে না। আর তাই গণভোটের জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ দিন। এর ফলে দেশে পরিবর্তন আসবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট অডিটোরিয়াম হলে ও চড়ুইপাড়া এলাকায় নির্বাচনের গণভোট প্রচারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে গণভোটের প্রচার গাড়ির শুভ উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান।

উপদেষ্টা বলেন, জনগণের ভোটের ওপর নির্ভর করছে আগামী বিনির্মাণে নতুন বাংলাদেশ। এই ভোটের মাধ্যমে যাতে অত্যাচারে ফিরে না গিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য এবার জাতীয় নির্বাচনে দুটি ভোট হবে—গণভোট ও নির্বাচনের ভোট। এই গণভোট যদি পক্ষে থাকে তাহলে বাংলাদেশ মুক্ত থাকবে। ভবিষ্যতেও কখনো বিদেশি আধিপত্য বিস্তার করতে পারবে না। তাই আগামী নির্বাচনে তরুণ থেকে শুরু করে সব বয়সের মানুষের গণভোটের পক্ষে থাকবে বলে এই প্রত্যাশা করছি।

সবশেষে জেলা শহরে পানি ও স্যানিটেশন প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পানি সরবরাহ, ট্রি-প্ল্যান্ট স্থাপন ও পানি সংকট নিরসনের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন