গভীর রাতে বান্দরবানে বিএনপি প্রচারণা কার্যালয়ের অগ্নিসংযোগ


বান্দরবানে পৌর শহরে বিএনপি নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৯ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে শহরে হাফেজঘোনা এলাকায় অস্থায়ী নির্বাচনের প্রচারণা অফিসে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল রাত তিনটার দিকে প্রচারণা কার্যালয়ে অগ্নি সংযোগ দেয়া হয়। তবে কে কারা দিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি। সকালে পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে দলের নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিএনপি নেতাকর্মীরা জানিয়েছে, নির্বাচনকে বানচাল করতে বিপক্ষ দল রাতে প্রচারণা অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ চালিয়েছে বলে অভিযোগ করেন তারা।
পৌর ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ বলেন, যারা নির্বাচন চাই না তারা এই অগ্নিসংযোগ করেছে। যারা এই কাজে জড়িত রয়েছে, সেসব অপরাধীদের আইনের আনার দাবি জানাচ্ছি।
বান্দরবান সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, খবর পেয়ে বিএনপি প্রচারণা কার্যালয় পরিদর্শন করা হয়েছে। কে বা কারা এই অগ্নিকাণ্ডের জড়িত রয়েছে সেটি বিষয়ে তদন্ত করা হচ্ছে।

















