parbattanews

গরুকে ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’ বললেন যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গরুকে নতুন করে জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই।

সোমবার উত্তরপ্রদেশের বিজনোরে এক জনসভায় তিনি বলেন, কোরবানির ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

যোগী আদিত্যনাথের দাবি, গোমাতার মর্যাদা নিয়ে আলাদা কোনো ঘোষণার প্রয়োজন নেই, কারণ এটি ভারতের ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’।

এদিকে, পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু কোরবানি না দেওয়ার বিষয়টি নিয়েও ভারতে আলোচনা তৈরি হয়েছে।

Exit mobile version