নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের উদ্দোগে মহান স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ছুরুত আলম চৌধুরী।
ইউনিয়ন ছাত্রদল সভাপতি দিদারুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল আলিম, সদস্য সচিব মাস্টার শামসুল আলম, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা রেজাউল করিম টিপু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুছ মাতবর, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ, আরিফুল ইসলাম পান্নু, বিএনপি নেতা শের আলম, মো: শাহ জাহান, ইউনিয়ন যুবদল সিনিয়র সহ সভাপতি আবদুল মালেক, ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো: শহিদ উল্লাহ শহিদ, কলিম, মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ইলিয়াছ, মনি আলম, ফরিদ আলম, আতাউল্লাহ মেম্বার, শাকের সিকদার, জহির, আক্তার, মুফিদ, সরওয়ার, মনছুর, সালাহউদ্দিন, মিজান, সিফাত, আবু বক্কর, আবু তাহের, জয়নাল, আমিন, জসিম, ছায়েদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ।