parbattanews

গুইমারাতে ঝাড়ু হাতে রাজপথে নামলো সেনাবাহিনী

DSCF880

নিজস্ব প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তোফায়েল আহাম্মেদ বলেছেন, এই শহর আমাদের, তাই আমাদেরকেই তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় স্থানীয়দের উদ্বুদ্ধ করতে জেলার গুইমারা উপজেলায় স্থানীয় সমাজ কল্যাণ ক্লাবের আয়োজনে পুলিশ প্রশাসন, গনমাধ্যমকর্মী, বাজার ব্যবসায়ী, গুইমারা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সকালে ঝাড়ু হাতে রাজপথে পরিচ্ছন্ন অভিযানে এসে এসব কথা বলেন তিনি।

এসময় রিজিয়ন কমান্ডার প্রত্যেক ব্যবসায়ীকে নিজ দায়িত্বে যার যার প্রতিষ্ঠানের আশপাশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখারও আহবান জানান। সকালে গুইমারা কলেজ থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়ে মসজিদ মার্কেটে গিয়ে শেষ হয়।

এতে অন্যানের মধ্যে মেজর নাজমুস সাকীব, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিনসহ স্থানীয় বাজার ব্যবসায়ীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

Exit mobile version