parbattanews

গুইমারার হাফছড়িতে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বাল্য বিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন এবং আইন-শৃঙ্খলার উন্নয়নের লক্ষে ২নং হাফছড়ি ইউনিয়ন কমপ্লেক্স সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০ টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপারএম,এম, সালাউদ্দিন

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,সর্বস্তরের জন মানুষের মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে পারলে উন্নত-সমৃদ্ধশালী জাতী গড়া সম্ভব। তাই এলাকার সকল বিবেকবান মানুষকে বাল্য বিবাহের মত সামাজিক অভিশাপকে রুখে দেয়ার জন্য আহবান জানান তিনি।

গুইমারা থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায়
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জালিয়াপাড়া ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার মো. খালিদ আল আজম, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশেপ্রু মারমা,বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আইয়ুব আলী মেম্বার, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, আওয়ামীলীগ নেতা শেখ হাফিজুর রহমান প্রমূখ।

সভায় সর্বস্তরের জনগণের আলোচনায় জাতির ভবিষ্যত নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার কথা প্রাধান্য পায়। এতে ইউপি চেয়ারম্যান,মেম্বার, বিভিন্ন পত্রিকার সাংবাদিক, হেডম্যান, কারবারিসহ গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version