parbattanews

গুইমারায় আমের চারা বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় প্রান্তিক ২০০ কৃষকের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্কুল মাঠে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণকালে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি অফিসার অঙ্কার বিশ্বাস, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় জন প্রতি ২৫টি করে উপজেলার ২০০ প্রান্তিক কৃষকদের মাঝে এসব ফলজ চারা বিতরণ করা হয়।

Exit mobile version