parbattanews

গুইমারায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

মৃত্যু

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গাছের চাপা পড়ে মংশী মারমা(৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে শ্রমিক মংশী মারমা গুইমারা বাজারপাড়া এলাকায় গাছ কাটতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। সে গুইমারা উপজেলাধীন হাফছড়ির মন্তু কারবারী পাড়ার বাসিন্দা এবং ৬ সন্তানের জনক।

স্থানীয়রা জানায়, গুইমারা বাজারপাড়া এলাকার মৃত আবুল কাশেম এর বাড়ীতে মংশীসহ তার একজন সহযোগী গাছ কাটার কন্ট্রাক নেয়। কিন্তু গাছ কাটার সময় অসাবধানতা বসত কাটা গাছটি মংশী মারমার মাথায় আঘাত লাগে। গুরুত্বর আহত অবস্থায় তাকে গুইমারা সামরিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে মানিকছড়ি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী নিহতের পরিবারের খোঁজ খরব নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের রহমান।

Exit mobile version