Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

গুইমারা রিজিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

PRn_`RnM` copy

মোবারক হোসেন:
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রিজিয়ন কমপ্লেক্স চত্তরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২৪ আর্টিলারি ব্রিগেড গইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারলে মো: তোফায়েল আহমেদ, পিএসসি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

রিজিয়ন কমান্ডার সকলের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করার পাশাপাশি গুইমারা রিজিয়নের সার্বিক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে যারা এ অঞ্চলের স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের পক্ষে না থেকে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহবান জানান। যারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদের এ ধরনের অন্যায় পথ থেকে সরে আসার আহবান জানান।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, পুলিশ সুপার মো: মজিদ আলি, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্নেল আব্দুল বাতেন খান পিএসসি, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্নেল রাব্বী আহসান, গুইমারা রজিয়নের জিটুআই মেজর মোহাম্মদ নাজমুছ সাকীব, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগ্য মারমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরীসহ রিজিয়নের অধিন বিভিন্ন উপজেলার ইউএনও এবং পদস্থ সেনা অফিসারগণ ও সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন