গুলশানে ভোট দিয়েছেন তারেক রহমান

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারা।

এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান।

ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘গতরাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।’

তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।’

বিএনপি’র জয়ের বিষয়ে তারা আশাবাদী এবং জয়লাভ করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, ধানের শীষ, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন