গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার


চট্টগ্রামের ফটিকছড়িতে আনিসা মিম (২৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় আব্দুল শুক্কুর সওদাগরের পুত্র মোঃ বাপ্পুর স্ত্রী এবং উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শোভনছড়ি গ্রামের আব্দুস সালাম মেম্বার বাড়ীর মোঃ ইউসুফের মেয়ে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আজিমনগর গ্রামের হামজু দফদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত আনিসা মিমের চাচাতো ভাই মোঃ আব্দুল কুদ্দুস জানান, ৭/৮ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। আছরের সময় শুনতে পারি, আমার চাচাতো বোন ফাঁসিতে ঝুলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি সেলিম উদ্দীন।
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, ঝুলন্ত লাশ উদ্ধার, ফটিকছড়ি
Facebook Comment

















