চকরিয়ায় খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সালাহউদ্দিন

fec-image

কক্সবাজারের চকরিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ায় নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেন, “আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।”

তিনি চকরিয়া উপজেলার খুটাখালীর পীর-এ-কামেল হযরত আবদুল হাই (পীর সাহেব) হুজুরের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমদ সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করেন। ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দোয়া, বিএনপি, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন