চকরিয়ায় জনতার হাতে ডাকাত আটক, অস্ত্র উদ্ধার


কক্সবাজারের চকরিয়া-লামা সীমান্তবর্তী ফকিরাখোলায় এলাকায় ডাকাতিকালে মোঃ ফরিদ নামে এই ব্যাক্তিকে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
গতরাত ১ টার দিকে ফকিরাখোলা এলাকায় পথচারী ও টমটম (অটোরিক্সা) থামিয়ে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে ধাওয়া দিয়ে মো. ফরিদ নামে একজনকে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে পাশ্ববর্তী জঙ্গল থেকে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করে। তিনি চকরিয়ার খুটাখালি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।
স্থানীয়রা বলছেন প্রায়ই ওই জায়গায় ডাকাতি হয়। প্রশাসনের আরো কঠোর হওয়া দরকার।
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

















