চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

fec-image

কক্সবাজার রেললাইনে চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রিজুয়ারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী নামক এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

কাটা পড়ে নিহত নারী রিজুয়ারা বেগম উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম পালাকাটার উলুঘোনাস্থ চরপাড়া এলাকার আশরাফ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রিজুয়ারা বেগম মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হন। প্রতিমধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী সৈকত এক্সপ্রেসের ইঞ্জিন বগির ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গতকার সোমবার ভোরে উত্তর হারবাং নতুন বাজার পাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়ায় তাঁকে কক্সবাজারের আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন