চকরিয়ায় তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

fec-image

কক্সবাজারের চকরিয়ায় কর্মরত ৩ জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরশহরের মহাসড়কে নিউ মার্কেটের সামনে কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলার উত্তর হারবাং এলাকার বালুদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসী নাজেম বাহিনীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পাহাড় কেটে আসছে। বিষয়টি সাংবাদিকেরা জানতে পেরে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য ঘটনাস্থলে গেলে ভিডিওচিত্র ও ছবি ধারণ করার সময়ে কর্মরত তিন সিনিয়র সাংবাদিককে সন্ত্রাসী কায়দায় নির্মমভাবে হামলা চালিয়ে হাড়ভাঙা গুরুতর আহত করে প্রাণনাশের চেষ্টা চালানো হয়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার হন কালেরকণ্ঠ’র চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, আমার দেশ’র চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক এবং সংবাদ’র চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক। তারা অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাদের উপর এ হামলা চালানো হয়।

বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত এবং এটি গণতন্ত্রের জন্য হুমকি। তারা অবিলম্বে ঘটনায় জড়িত মূলহোতা সন্ত্রাসী নাজেমসহ হামলার সঙ্গে অপরাপর জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন