চকরিয়ায় পুলিশের অভিযান, পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

fec-image

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় খোরশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় একটি বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেন। বুধবার দুপুরের দিকে থানার প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত খোরশিদা বেগম ওই এলাকার নুরুল হকের স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়। থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হক, এসআই মহিউদ্দিন ভূঞা, এসআই শফিকুল ইসলাম রাজা, এএসআই দেবু মজুদার, এএসআই আলা উদ্দিন, কনস্টেবল মোহাম্মদ নোমান, নারী কনস্টেবল আনজুমান আরাসহ সঙ্গীয় পুলিশ টিম রাত পৌঁনে ১১টার দিকে চকরিয়া পৌরসভাস্থ মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ার খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

পুলিশ অভিযানের সময় বাপ্পীর ঘরে আবদ্ধ রুমের তালা খুলে তল্লাশি চালিয়ে কাপড়ের ভেতরে রক্ষিত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার এবং ঘরের মালিক বাপ্পীর শাশুড়ি খোরশিদা বেগমকে গ্রেফতার করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, নিজের বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি হেফাজতে রাখায় গ্রেফতারকৃত খোরশিদা বেগমের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। বুধবার দুপুরে তাকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎসের বিষয়ে তথ্য সংগ্রহ ও মূল হোতাদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশের টিম কাজ করছেন বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন