চকরিয়ায় বাসচাপায় প্রবাসী যুবক নিহত

fec-image

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুবাইপ্রবাসী শফিউল আলম আয়াজ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মইগ্যারমার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক শফিউল আলম আয়াজ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার লাইনম্যান সেলিম উদ্দিনের বড় ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে মোটরসাইকেলযোগে শফিউল আলম আয়াজ তার ব্যক্তিগত কাজে উপজেলার ডুলাহাজারায় এক বন্ধুর কাছে যাচ্ছিলেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মইগ্যারমার ছড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় পতিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া, সরক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন