কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ হোসেন প্রকাশ আশেক (৪৫) নামের শিশু ও নারী নির্যাতন মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৫টার দিকে থানা পুলিশের একটি দল হারবাং রোসিঙ্গা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশেক ওই ইউনিয়ের ৬নম্বর ওয়ার্ডের রোসিঙ্গা পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের অভিযানে শিশু ও নারী নির্যাতন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির পর থেকে এলাকা ছেড়ে পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
