parbattanews

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. ফয়সাল (৪) ও মো. নাহিদ (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ফয়সাল ওই এলাকার ধলা মিয়ার পুত্র এবং নাহিদ বেলাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে। নিহত শিশু দুইজন সম্পর্কে তারা চাচাতো-জেটাতো ভাই।

মঙ্গলবার (১৯মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনাস্থ চারাবটতলী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন।

স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মা-বাবার অগোচরে শিশু নাহিদ ও ফয়সাল বাড়ির পাশ্বোক্ত পুকুরের ধারে খেলতে যায়। এসময় বাড়ির লোক চক্ষুর আড়ালে হঠাৎ করে দুইজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়।

পরে বাড়ির স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায়। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তারা দুইজন সম্পর্কে চাচাতো জেটাতো ভাই। নিহত দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version