parbattanews

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

Coxs Army Dead 01

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় গুলজার রহমান (৪০) এক সেনা সদস্য মারা গেছে। রোববার সকাল ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেনাবাহিনীর ওই গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় গাড়ির চালক সেনা সদস্য গুলজারকে উদ্ধার করে। পরে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে তিনি পৌনে ১২ দিকে মৃত্যুবরণ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাস চন্দ্র সাহা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Exit mobile version