parbattanews

চকরিয়া স্বর্ণ ব্যবসায়ীকে আটক করার প্রতিবাদে পেকুয়া স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট পালন

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
চকরিয়া স্বর্ণ ব্যবসায়ীকে আটক করার প্রতিবাদে পেকুয়া স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট পালন করছে। জানা যায় গত রোববার দিবাগত রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভার হিন্দু পাড়া এলাকার নন্দরাম, পলাশ ধর, সুমন ধর কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। যৌথবাহিনী অভিযানে ২৭ কেজি স্বর্ণ, সাড়ে ১০ লক্ষ টাকা সহ বিভিন্ন মালামাল উদ্ধার করছে।

এ ঘটনার পরপরই কক্সবাজার জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট এর ডাক দেয়। পেকুয়া বাজারে ঘুরে দেখা যায় সব স্বর্ণ ব্যবসায়ীরা তাদের দোকানে তালা ঝুলে রাখছে। এ ব্যাপারে জানতে স্বর্ণ ব্যবসায়ী পেকুয়া সমিতির সেত্রেটারী মিলন ধরের সাথে যোগাযোগ করা হলে তিনি জেলার অনুরোধে এ কর্মসূচী পালন করা হচ্ছে।  

Exit mobile version