চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাইদ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, নির্বাচনী কৌশল ও মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় রেখে কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিন্যাস করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে।

পরে দ্বিতীয় দফায় আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করা হয়েছে। পাশাপাশি জোটসঙ্গীদের জন্য এখন পর্যন্ত ১৪টি আসনে প্রার্থীর নামও চূড়ান্ত করেছে দলটি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমির খসরু মাহমুদ চৌধুরি বিএনপি, চট্টগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন