parbattanews

চট্টগ্রামে পুলিশের অভিযানে আড়াই কোটি টাকার বিদেশি মদসহ আটক ৫

ছবি সংগৃহীত।

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার( ২৮ মে) বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের শেষ মাথায় জামাল স্টোরের সামনে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), আল এমরান (৪২), ওমর ফারুক (৪৩) ও আজহারুল ইসলাম সরকার (৪৪)।

বৃহস্পতিবার (আজ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনের নেতৃত্বে বাকলিয়া থানার বিশেষ অভিযান টিম এ অভিযান চালায়।

জব্দ হওয়া বিদেশি মদের আনুমানিক মূল্য প্রতি লিটার ১০ হাজার টাকা হিসেবে মোট ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version