parbattanews

চট্রগ্রামস্থ পেকুয়া সমিতির ত্রাণ বিতরণ

পেকুয়া প্রতিনিধি:
চট্রগ্রামস্থ পেকুয়া উপজেলা সমিতির উদ্যোগে পেকুয়ায় ভয়াবহ বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণের চাউল ও জরুরী ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত ত্রাণের চাউল ও বন্যার্তদের জরুরী ঔষধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, চট্রগ্রামস্থ পেকুয়া উপজেলা সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, সহসভাপতি লায়ন নুরুল আবছার, নির্বাহী সদস্য মোর্শেদ জাবের, আইন বিষয়ক সম্পাদক এড: মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা, শাহাদাত হোছাইন ছিদ্দিকী, অধ্যাপক আবদুর রহিম, মোহাম্মদ নাছির উদ্দিন, ট্রেজারার আক্তার কামাল।

পরে পেকুয়া উপজেলা সমিতি চট্রগ্রামের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী জোরদার, পেকুয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ বিভিন্ন দাবি নিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Exit mobile version