parbattanews

চন্দ্রঘোনা কেপিএম স্কুলে সততা স্টোর

সমগ্র বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু কার্যক্রমের অংশ হিসাবে শনিবার (৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলে উদ্বোধন করা হলো সততা স্টোর। এই সততা স্টোরের বৈশিষ্ট্য হলো এখানে থাকবে না কোন বিক্রেতা, থাকবে নিদিষ্ট বাক্সে পণ্য এবং মূল্য তালিকা। শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো পণ্য কিনে সততা স্টোরে রক্ষিত বাক্সে টাকা রাখবেন।

শিক্ষার্থীদের মাঝে স্কুল পর্যায়ে সততা, ন্যায়পরায়ণতা সর্বোপরি আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য দুদকের এই আয়োজন।

কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেপিএম স্কুলে এই সততা স্টোরের উদ্বোধন করেন বিসিআইসির সচিব আসাদুর রহমান টিপু। কেপিএম এর এমডি ড: এম এম এ কাদের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেপিএম এর জিএম (এডমিন) চিংসুই উ মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কেপিএম স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা আক্তার, সিনিয়র শিক্ষক আফরোজা আক্তার নুর, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন স্কুলের শিক্ষক মো: আব্দুল মাবুদ।

Exit mobile version