চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

fec-image

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত সজিবকে (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা করে জানান, শনিবার রাতে পাশের বাসার ভাড়াটিয়া সজিব শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার করলে আশেপাশের লোকজন টের পেয়ে যায়। তখন তারা সজিবের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে।

কামরাঙ্গীরচর থানার ওসি মো. ওমর ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় শিশুকে ধর্ষণের চেষ্টা করে সজিব নামে এক যুবক। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন অভিযুক্ত সজিবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শনিবার রাতেই শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দিয়েছে স্বজনরা। এরপর তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত সজিবকে (১৮) গ্রেপ্তার দেখানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুলিশ, যুবক গ্রেফতার, শিশু ধর্ষণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন