parbattanews

চার সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ

বাংলাদেশ পুলিশের ৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের এই অপসারণের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।

এতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। তবে ঠিক কী কারণে এই কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Exit mobile version