parbattanews

চীনের একক আধিপত্য মেনে নেওয়া হবে না : পিট হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বলেছেন, চীনের একক আধিপত্য যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না। তিনি বলেন, “চীনসহ কোনো দেশই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমাদের জাতি ও মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না।”

যদিও তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, “আমরা চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বজায় রেখে আগের চেয়ে আরও ঘনিষ্ঠ বৈঠক করছি।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র চায় চীন যেন এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের অবস্থানকে সম্মান জানায়। তিনি সতর্ক করেন, কোনো একটি পক্ষের একক আধিপত্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মনোযোগ সাময়িকভাবে অন্যদিকে থাকলেও, দেশটি একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Exit mobile version