parbattanews

চৌদ্দগ্রামে বাসে পেট্টোল বোমা: আবু তাহের ও ইউছুফের দাফন সম্পন্ন

Capture

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্টোল বোমা হামলায় নিহত আবু তাহের ও মোহাম্মদ ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় আবু তাহের ও বুধবার সকাল ১০টায় ইউছুফকে জানাযা শেষে দাফন করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাস চন্দ্র ধর জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উত্তর হারবাংয়ের আজিজ নগর বাজারে আবু তাহেরকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার সকাল ১০টায় বরইতলী ইউনিয়নের কুতুব বাজারে মোহাম্মদ ইউছুফের জানাযা সম্পন্ন হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টায় ঢাকা যাওয়ার পথে ঢাকা-কুমিল্লা সড়কের চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে তারা এ হামলার শিকার হয়ে মারা যান।

এ ঘটনায় রাশেদুল ইসলাম ও মোহাম্মদ হানিফ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version