ছোট ভাই ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

fec-image

ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থান ও বনানীর সামরিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন তিনি।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময়ে লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। একদিন পরে কোকোর মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

এর আগে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন