parbattanews

জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধি অর্জনে দলের নেতাকর্মীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার ( ১৯ জুন ) রাজধানীর রায়ের বাজারে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণকে ধারণ করে কাঠামো বিষয়বস্তু ধরে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হবে দেশ ও জনগণের প্রাপ্তি। ১৭ বছর আঘাত পাওয়ার পর দলের নেতাকর্মীদের এখন নিজের স্বার্থ নয়, দেশের সমৃদ্ধি অর্জনে কাজ করতে হবে।

এ সময় জাতীয় কবিকে নিয়ে শেখ রবিউল আলম বলেন, একাধারে সাহিত্যিকের পাশাপাশি রাজনীতিক ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় কবিকে যথাযথভাবে স্মরণ করতে আমরা ব্যর্থ হয়েছি।

Exit mobile version